বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বিরামপুরে ট্রাক চালক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুরে মহাসড়কের মির্জাপুর মোড়ে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে বিরামপুর পৌরশহরের বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলঘুমটির মহাসড়কের মির্জাপুর মোড়ে দু’টি ট্রাকের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। জানা যায়, দিনাজপুর থেকে কাগজের পুরাতন কার্টুন নিয়ে একটি ট্রাক জয়পুরহাট অভিমূখে যাচ্ছিল। বিরামপুরের মির্জাপুর মোড়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে কার্টুনবাহী ট্রাকের চালক গোলাম রব্বানী (৪০) গুরুত্বর আহত হন। তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার পারভেজ রব্বানীকে মৃত: ঘোষণা করেন। নিহত গোলাম রব্বানী জয়পুরহাট জেলার কালাই উপজেলার বফলগাড়ী গ্রামের নূর ইসলামের ছেলে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: