বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

অবৈধভাবে ধান মজুত রাখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে ধান মজুত রাখার অপরাধে হাসান আলী নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের রঘুনাথপুর টিএন্ডটি এলাকায় মেসার্স হাসান ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, পীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, খাদ্য পরিদর্শক নাজমুল হুদা প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রমিজ আলম এ প্রতিবেদককে বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মেসার্স হাসান ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। গোডাউনে প্রায় ২ হাজার বস্তা ধান অবৈধভাবে মজুদ রাখার অপরাধে খাদ্য দ্রব্য উপ আইন ২০২৩ এর ৩ ধারা (ঘ) বিধান মতে ওই ব্যবস্থায়ীকে লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: