রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এসএসসি পাসে ৩০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির এসি বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অন্যান্য যোগ্যতা: এসি ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক এবং যান্ত্রিক ত্রুটি নির্ণয়ে দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: