বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

তীরনই নদীর উপর ১২০মি. আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী (চৌরঙ্গী) থেকে কালির হাট রাস্তার ৮৫০মি: চেইনেজে তীরনই নদীর উপর ১২০মি: আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৫ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় তীরনই নদীর উপর ১২০মি. আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঠাকুরগাঁও জেলার আমীর(সাবেক) বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা আব্দুল হাকিম,ঠাকুরগাঁও জেলার এডিসি মহোদয়,পুলিশ সুপার মহোদয়,বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা,বালিয়াডাঙ্গী উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম সহ এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: