সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে চাকরি



 বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম ও সংখ্যা: অ্যাসোসিয়েট সিস্টেম স্ট্রেংথেনিং অফিসার, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ন্যূনতম ২৮ বছর হতে হবে

কর্মক্ষেত্র: অফিসে।

কর্মস্থল: শ্যামনগর, সাতক্ষীরা।

বেতন: ৫০,০০০-৬০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সাপ্তাহিক ছুটি ২দিন, মোবাইল বিল ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১১ ডিসেম্বর, ২০২৪।


শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: