বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজারে সোমবার সন্ধ্যায় ১২টি সোনার বার সহ একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লক্ষ ১৮ হাজার টাকা। আটককৃত ব্যক্তি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে জয়দেব মহন্ত। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানা গেছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২টি সোনার বার সহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পরে আটককৃত আসামিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Author: ajkerthakurgaon
দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: