সিলেটে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। সিলেট নগরের এমসি কলেজ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে। সে লক্ষ্যে কোরআন মাহফিলকে কেন্দ্র করে আগামী শনিবার সিলেটের পাঁচটি সড়ক দিয়ে যানবাহন চলাচলের জন্য নিরুৎসাহিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ।
বুধবার বিকেলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার মো. রেজাউল করিম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটের শিবগঞ্জ থেকে টিলাগড় পয়েন্ট, শাহী ঈদগাহ থেকে বালুচর-গোপালটিলা-টিলাগড় পয়েন্ট, টিলাগড় পয়েন্ট থেকে মদনীবাগ বালুচর পয়েন্ট, টিলাগড় পয়েন্ট থেকে শাপলাবাগ আবাসিক এলাকার শেষ সীমানা, মেজরটিলা পূরবী আবাসিক এলাকা থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত আগামী ১১ জানুয়ারি সকাল ৮টা থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক ও পিকআপসহ সব প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওইদিন আমরা এই পাঁচটি সড়কে যানচলাচলে নিরুৎসাহিত করছি। কারণ এমনিতি ওইদিন মানুষের খুব বেশি চাপ থাকবে। তার মধ্যে সড়কে যদি যান চলাচল থাকে, তাহলে মানুষ আর যান মিলে হ-য-ব-র-ল অবস্থা তৈরি হবে। তখন এটা সবার অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। এই কারণে পুলিশের পক্ষ থেকে ওইদিন যান চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে।
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Author: ajkerthakurgaon
দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: