বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭৯ জন গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে থানা চত্বরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম এসব কম্বল বিতরণ করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: