বালিয়াডাঙ্গী সীমান্তে আটক সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান কে (৪৫)ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদএ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমানকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিম আহমেদ এবং বিএসএফের কমান্ড্যান্ট জি পামেই।
বৈঠক শেষে সন্ধ্যায় শেখ আলিমুর রহমান কে তারা ফিরিয়ে দেয়। এরপর বিজিবি তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
এলাকাবাসী জানান, সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম ডা. রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি।
গতকাল সন্ধ্যায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।

0 coment rios: