রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে নির্বাচনের বিকল্প নেই- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোন বিকল্প নেই। আর নির্বাচন হলো একমাত্র পথ যার মাধ্যমে গণতন্ত্র ফিরে পেতে পারি। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘একটা ভয়ংকর সময় আমরা পার করেছি। প্রায় ১৫ বছর একটা পাথর আমাদের বুকের উপর ছিলো। সেই পাথর আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো ধ্বংস দিয়েছিলো। খেলার মাঠগুলোকেও ধ্বংস করে দিয়েছিলো।ভূমিকম্প হয়ে আমাদের তরুণ ছাত্ররা একটা অভ্যুথানের মধ্য দিয়ে একটা নতুন বাংলদেশ নির্মাণ করার সুযোগ করে দিয়েছে।’ এর আগে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিভিন্ন সাংস্কৃতির আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক,পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় দিনাজপুর জাতীয়তাবাদী দল ও পঞ্চগড় জাতীয়তাবাদী দল অংশ নেয়।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: