বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মসজিদের ইমামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় মসজিদের ইমাম খায়রুল ইসলাম হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও পরিবারের স্বজনেরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নেকমরদ চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল করেন নিহত ইমামের পরিবার ও এলাকাবাসী। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে জড়ো হয়। পরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, নিহতের স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা,নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল,বিএনপি নেতা সোহেল রানা,নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব নাগরাজ সহ এলাকাবাসীরা। এসময় বক্তরা অভিযোগ করে বলেন,এই ঘটনায় এজাহার দেয়ার ৭দিন হয়ে গেলেও পুলিশ কোন আসামী ধরছেনা। সকলে যানে আসামী কে কিন্তু পুলিশ নিরবতায় রয়েছে। আমরা চাই দ্রæত সময়ে আসামীকে গ্রেফতার করে সুষ্ঠু বিচার করা হোক। উল্লেখ্য,গত শনিবার (১ মার্চ ) সকালে রাণীশংকৈলে উপজেলার দুর্লভপুর বামনবাড়ি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করে রানীশংকৈল থানা পুলিশ। নিহত ব্যক্তি মসজিদের ইমামতির পাশাপাশি বামন বাড়ি শামসুদ্দিনের মিলে নৈশপ্রহরীর কাজ করতেন। হত্যার ৬দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: