মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

রংপুরে জামায়াতে ইসলামী আমীরের পথসভায় অংশগ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রংপুরে পথসভায় অংশগ্রহণ করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রংপুর সদর উপজেলাধীন পাগলাপীর বাজারে পথসভা অংশ নেন। পথসভায় রংপুর সদর উপজেলার আমীর মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। পথসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছর বাংলাদেশকে শোষণ করেছে আওয়ামী লীগ, বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছু তছনছ করে দিয়েছে। সেনাবাহিনীর ৫৭ জন অফিসারকে হত্যা করেছে। আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সেনাবাহিনীকে শেষ করে দিল, বিডিআর ধ্বংস করে দিল, মালিক বাড়ি ছেড়ে পালায় না, পালিয়ে গিয়ে দেশের মানুষকে শান্তি দিচ্ছে না, এ দেশের মানুষ ঐক্যবদ্ধ, বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে জামায়াতে ইসলামীর নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে। উত্তরবঙ্গের মানুষের জন্য বাংলাদেশ সারাবিশ্বে সুখী। জামায়াত ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবে না। তিনি আরো বলেন, খালেদা জিয়া ৩ কোটি টাকা এক একাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সেভ করে রেখেছিল। কিন্তু টাকা আত্মসাৎ এর অভিযোগে তাকে অসহনীয় নির্যাতন ও কষ্ট সহ্য করতে হয়েছে। ফ্যাস্টিস আওয়ামী লীগ ১৫ বছরে দেশের ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। জনগণ কোনোদিন শেখ হাসিনা কে ক্ষমা করবে না। জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমরা সাফ বলেছি, আমরা মেজরিটি-মাইনোরিটি মানি না। এ দেশের যারা নাগরিক, তারা সবাই সমমর্যাদাবান গর্বিত নাগরিক। আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে চাই। পথসভায় সাড়ে তিন হাজার নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: