জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছিল। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিলেন। এমন কাজ করা উচিত নয়, ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয়, আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হয়।
সোমবার রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে জামায়াতে ইসলামীর এক পথসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত। জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে, এটা জুডিশিয়াল কিলিং। অসংখ্য সাথী নিহত ও পঙ্গু হয়েছেন। হাজার হাজার মামলা হয়েছে, লাখও মানুষ জেলে গেছে।
তিনি আরো বলেন, যারা এক সময় সংখ্যালঘুদের জমি ছিনিয়ে নিয়েছে, তারাই এখন মায়া কান্না কাঁদে। পেটকে স্বৈরাচারী শেখ হাসিনার মতো সাগর বানানোর প্রয়োজন নেই
ডা. শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছর বাংলাদেশকে শোষণ করেছে আওয়ামী লীগ। বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছু তছনছ করে দিয়েছে। সেনাবাহিনীর ৫৭ জন অফিসারকে হত্যা করেছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে, জনগণের হক নষ্ট করেছে। এই দলকে ক্ষমা করার অধিকার কারো নেই।
পথসভায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর সদর উপজেলা জামায়াতের আমির মো. মাজহারুল ইসলাম প্রমুখ।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
Author: ajkerthakurgaon
দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: