আজ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ইং। ০৯ পৌষ ১৪৩১, বাংলা। ২১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি। আজ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩৫৮তম (অধিবর্ষে ৩৫৯তম) দিন। বছর শেষ হতে আরো সাত দিন বাকি রয়েছে।
ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
ঘটনাবলি
১২৫৮ - হালাকু খান কর্তৃক আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা,আব্বাসীয় রাজত্বের অবসান।
১৮০১ - ব্রিটেনে স্বয়ংচালিতযানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।
১৮১৪ - ব্রিটেন ও আমেরিকার মধ্যে বিরাজমান যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৮৯৪ - কলকাতায় প্রথম মেডিক্যাল সম্মেলন হয়।
১৯০০ - লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৫০ - লিবিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৫১ - ইতালির কাছ থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। ইদ্রিস লিবিয়ার বাদশাহ ঘোষিত হন।
১৯৫৩ - দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।
১৯৭৩ - রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।
১৯৭৯ - প্রথম ইউরোপীয় রকেট ‘আরিয়ান’ উৎক্ষেপণ।
১৯৮৬ - সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।
জন্ম
১৮২২ - ইংরেজ কবি ও সমালোচক ম্যাথু আর্নল্ড।
১৮৮১ - নোবেলজয়ী স্প্যানিশ কবি হুয়ান রামন হিমানাস।
১৮৮২ - বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটন।
১৮৮৬ - মাইকেল কার্টিজ, একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৮৯০ - ডা. রফিউদ্দিন আহমেদ, ভারতে প্রথম ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা।(মৃ.০৯/০২/১৯৬৫)
১৮৯১ - প্রফুল্লচন্দ্র ঘোষ,ভারতীয় রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রাম, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। (মৃ.১৮/১২/১৯৮৩)
১৯০১ - বিখ্যাত সোভিয়েত লেখক আলেকজান্ডার ফাদেয়েভ।
১৯২৪ - মোহাম্মদ রফি, ভারতীয় সংগীতশিল্পী। (মৃ.৩১/০৭/১৯৮০)
১৯২৬ - মোহাম্মদ সুলতান, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৩১ - কাজী অনিরুদ্ধ, খ্যাতনামা বাঙালি গিটারবাদক। (মৃ.১৯৭৪)
১৯৩২ - কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেট খেলোয়াড় ও অধিনায়ক।
১৯৩৫ - পিটার থঙ্গরাজ, ভারতীয় ফুটবল খেলোয়াড়। (মৃ.২০০৮)
১৯৩৮ - রবি কিচলু, আগ্রা ঘরানার হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের ভারতীয় সঙ্গীত শিল্পী। (মৃ.১৯৯৩)
১৯৫২ - আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। (মৃ. ২০২০)
১৯৫৬ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর।
১৯৭১ - রিকি মার্টিন, পুয়ের্তো রিকান গায়ক।
১৯৯৭ - নীরজ চোপড়া, ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড বর্শা নিক্ষেপকারী খেলোয়াড়।
১৯৯৯ - ইমরুল হোসেন আফনান।
মৃত্যু
৬৫৭ - সাহাবী হজরত হুজাইফা (রা.)।
১৫২৪ - পর্তুগিজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা
১৮৬৫ - ব্রিটিশ লেখক ও চিত্রশিল্পী চার্লস লক।
১৯৪৩ - অজয় ভট্টাচার্য একজন বিখ্যাত বাঙালি গীতিকার। (জ.০৭/১৯০৬)
১৯৭৩ - পেরিয়র ই. ভি. রামস্বামী, ভারতের তামিলনাড়ুর প্রখ্যাত সমাজকর্মী ও রাজনীতিবিদ। (জ.১৮৭৯)
১৯৮৫ - ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
১৯৯৯ - হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু ব্রাজিলের একজন চার-তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি।
২০১৮ - রবীন্দ্র সংগীতে অকাদেমি পুরস্কার বিজয়ী (২০১০) দ্বিজেন মুখোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার ও সঙ্গীত শিল্পী।(জ.১২/১১/১৯২৭)
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
Author: ajkerthakurgaon
দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: