ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল মামুন জীবনের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।
বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, প্রেস ক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী এবং কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম হৃদয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, যেমন যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, এবং দপ্তর সম্পাদক হাসান আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, “সীমান্তঘেঁষা এই উপজেলার শীতার্ত মানুষদের কষ্ট লাঘবে গণমাধ্যম ও উপজেলা প্রশাসন একসাথে কাজ করছে। স্থানীয় বৃত্তবানদেরও শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাই।”
এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন এবং এমন কার্যক্রম আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
Author: ajkerthakurgaon
দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: