শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন



এম এ রাজ্জাক, নওগাঁ
নওগাঁর ধামইরহাট আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেছে খেলনা ইউনিয়নের উদয়শ্রীর নলপুকুর এলাকার স্থানীয় বাসিন্দারা।
শনিবার বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার আত্রাই নদীর তীরবর্তী অবস্থিত উদয়শ্রী নলপুকুর গ্রামের পূর্ব পাশে পাড় ঘেঁষে বালু হরিলুটকারী প্রভাবশালী আবু হানিফ ও সহযোগী হানজালা, রাব্বানী, জুয়েল চৌধুরী, মাসুমসহ আরও অনেকে অবৈধ ভাবে নদীর তীর থেকে ভেকু মেশিন দিয়ে দিয়ে দিন-রাত বালু উত্তোলন করায় বেড়িবাঁধসহ গ্রামের রাস্তা নষ্ট ,শিক্ষার্থীর চলচলের বিঘ্ন ও ফসলী জমিগুলো তীব্র ভাঙনের কবলে নদীগর্ভে বিলীনের হুমকির মুখে ফেলে দেওয়ার প্রতিবাদে ইউনিয়নের উদয়শ্রী নলপুকুরে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, আত্রাই নদীর খেলনা ইউনিয়নের নলপুকুরে দিনে রাতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। অব্যাহত বালু উত্তোলনে খেলনা ইউনিয়নসহ নদীর তীরের উদয়শ্রী নলপুকুর মানুষ নদী-ভাঙনের আতঙ্কে আছেন। পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্প বেড়িবাঁধ হুমকির মধ্যে রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের ফসলি জমি।

মানববন্ধনে বক্তব্য দেন, শশী, মনি বাবু, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন ও ফজলুর রহমানসহ আরও অনেকে।
উল্লেখ্য স্থানীয়দের দাবি সরকারি বালু অবৈধ ভাবে হরিলুট যারা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবিও করেন তারা ।
অভিযুক্ত হানিফ হোসেনের কাছে বালু উত্তোলনের বৈধ কাগজের কথা জানতে চাইলে তিনি জানান বিভিন্ন প্রশাসন দপ্তরে কাগজ দেওয়া রয়েছে এই বলে তিনি এড়িয়ে যান।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: