শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

শীত উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে হতদরিদ্রদের পাশে ডিসি

 দেশের উত্তরের শীতপ্রবণ জেলা ঠাকুরগাঁও। সবার আগে শীত এসে মাঝখানে জেঁকে বসে শীত। গত এক সপ্তাহ ধরে দেখা মেলেনি সূর্যের।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সকাল ৯টায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মধ্য ডিসেম্বরে জেঁকে বসেছে শীত বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন। শীত মোকাবিলা সংগ্রামে রুপ নিয়েছে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের। শীতের প্রকোপে নাকাল দিন আনা মানুষদের জীবন ব্যবস্থা।

শীতার্তদের কষ্ট নিবারণে উষ্ণতা নিয়ে খেটে-খাওয়া মানুষের বাড়িতে শীতের তীব্রতাকে উপেক্ষা করে শীতের রাতে শীতবস্ত্র নিয়ে ছুটেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা ।

শুক্রবার রাতে জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ, হরিহরপুর, শিমুলতলা ও রোড এলাকার মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী ও খেটে-খাওয়া মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।

মাদরাসা শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, কয়েকদিন থেকে খুব ঠান্ডা করছে।আমার আগের একটা কম্বল ছিল এখন ডিসি আপা আরেকটা দিল। এখন আর বেশি ঠান্ডা লাগবেনা। মায়ের মতন আদর করে কম্বল মুড়িয়ে দিলেন তিনি। মনে হল আমার মা আমাকে কম্বল মুড়ায় দিচ্ছেন। আমরা খুব খুশি হয়েছি।

ঘুমিয়ে গেছিলেন ষাটোর্ধ্ব বিলকিস বান। বাড়িতে গিয়ে আচমকায় কম্বল মুড়িয়ে দিলেন জেলা প্রশাসক। কম্বল পেয়ে তিনি বলেন, মুই তো ঘুমাইছিনু। হুট করে ডিসি আপাডা আসেহেনে কম্বল দিল। কয় দিন থেকে খুবে ঠান্ডা। ঠান্ডার কারণে ঘুম হয় না। আইজাকা নয়া কম্বল দিল ভালো ঘুম হবে। আল্লাহ ডিসি আপাক ভালো রাখুক।

মাদারগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুর রহমান বলেন, সবসময় পবিত্র অবস্থায় ছাত্রদের থাকতে হয়। সে কারনে অযুর প্রয়োজনে অধিকাংশ সময় পানি নাড়তে হয়। আজকে সকল ছাত্রদের ডিসি স্যার শীতবস্ত্র দিয়েছেন। এতে তারা সেটা মুড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে। পাশাপাশি রাতে মুড়িয়ে নিয়ে ঘুমাতে পারবে।

ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে শুয়ে থাকা ছিন্নমূল রিপন ইসলাম বলেন, প্রচন্ড ঠান্ডায় ঘুম আসছিল না, এমন সময় জেলা প্রশাসক ডিসি আপা কম্বল দিল।

আর্ট গ্যালারি এলাকায় অটো চালক জালাল হোসেন বলেন, শীতের রাতে যাত্রী নিয়ে ঠাকুরগাঁও রোড থেকে চৌরাস্তা যাচ্ছিলাম এ সময় হঠাৎ একটি গাড়ি থেকে কম্বল দিয়ে গেল।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, জেলায় শীতের প্রকোপতা ক্রমশ বেড়ে চলছে। শীতার্তদের কষ্ট লাঘবে বেশ কয়েকদিন থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।



শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: