আগামী ৬ মাসের মধ্যে জেলার ৪টি বিষয় সংস্কার ও ভবিষ্যত পরিকল্পনা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্যসচিব ফয়সাল আহমেদ সাগর, যুগ্ন-আহ্বায়ক মো. আইনুল ইসলাম, জ্যোতি সরকার ও সংগঠনের মুখপাত্র জান্নাতুল তহুরা তন্নীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আগামী ৬ মাসের মধ্যে নিম্নোক্ত ৪টি বিষয় সংস্কারের দাবি জানানো হয়।
১। শিক্ষার মান উন্নয়ন।
২। স্বাস্থ্য খাতে দুর্নীতি দূরীকরণ ও সেবার মান উন্নয়ন।
৩। মাদক নিয়ন্ত্রণ।
৪। প্রশাসনিক খাতে দুর্নীতি নিয়ন্ত্রণ।
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
Author: ajkerthakurgaon
দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: