মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা দল আগামী ২১ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ছয় বছর পর কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন তিনি।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইতোমধ্যে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে সমাবেশে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল শনিবার স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গুলশানে তার বাসভবনে গিয়ে এই আমন্ত্রণ জানান।
এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আল্লাহ ম্যাডামকে শারীরিকভাবে সুস্থ রাখলে তিনি সমাবেশে উপস্থিত হতে পারেন।’
২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর থেকে রাজনীতি থেকে কার্যত দূরে ছিলেন খালেদা জিয়া। ২০২০ সালে নির্বাহী আদেশে মুক্তি পেলেও রাজনীতি ও দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছিলেন। অসুস্থতাজনিত কারণে বারবার হাসপাতালে যেতে হলেও রাজনীতিতে সরাসরি যুক্ত হতে পারেননি। ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া সর্বশেষ সমাবেশে বক্তব্য দেন।
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
Author: ajkerthakurgaon
দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: